
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রামনগর -২এর দেপাল ফুটবল ময়দানে মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় এবং “আমরা দাদার অনুগামী’দের আয়োজিতএক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার।শিবিরের উদ্বোধন করেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুণ কুমার দাস। পৌরোহিত্য করেন দেপাল

হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রাধা শ্যাম মাইতি,প্রধান অতিথি এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। ছিলেন কার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান রাধা গোবিন্দ দত্ত, জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি ও সুরঞ্জনা মাইতি, বাদল পুর পঞ্চায়েতের উপ প্রধান দেবব্রত দাস, পঞ্চায়েত সমিতির তিন কর্মাধ্যক্ষ সুতপা পাত্র( নারী ও শিশু), বিজয় শংকর পট্টনায়ক (জন স্বাস্থ্য) ও রাণী ভঞ্জ(ত্রান ও পুনর্বাসন),দেপাল পঞ্চায়েতের সদস্য গৌরাঙ্গ মাইতি,রঞ্জন পাত্র, এসসি এসটি ওবিসি ও মাইনরিটি সেল এর জেলা সম্পাদক করুনাশীষ

মাইতি,বিশিষ্ট সমাজসেবী নবরঞ্জন দাস, শিক্ষক নেতা অভিষেক মাইতি, দিলবার আলী সাহা প্রমুখ।শিবিরে ১৭০ জন রক্তদান করেন। কাঁথি ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্ৰহ করেন। প্রত্যেক রক্ত দাতার হাতে মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত স্মারক হাতে তুলে দিয়ে সম্মানিত করা হয়। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এই মেগা রক্তদান শিবিরের মুখ্য আয়োজক বিধানসভা এলাকার তৃণমূল নেতা গৌতম জানা।

