গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কেন্দ্রের সর্বনাশা কৃষি বিলের প্রতিবাদে বাংলায় পথে নামল রাজ্যের শাসক তৃণমূল ও ডান বাম দল দলগুলি । শুক্রবার পটাশপুর-১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মংলামাড়ো বাজারে কৃষি বিলের বিরোধীতায় প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। এ দিনের প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকেরা পায়ে পা মেলান। নেতৃত্বে পটাশপুর-১ ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি
তাপস কুমার মাজি, সঙ্গে কর্মাধ্যক্ষ মুক্তি বেরা, আহাদ আলি,দীপক পয়ড়্যা, আনন্দ সাউ, প্রবীর মাইতি, প্রসেনজিৎ সাউ প্রমুখ। পথসভায় দলের ব্লক সভাপতি শ্রী মাজি তার বক্তব্যে কেন্দ্রের বিজেপির শাসন কালকে হিটলারের শাসন ব্যাবস্থার সঙ্গে তুলনা করে বলেন- সাধারণ কৃষক ও খেটে খাওয়া মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার কোনরকম আলাপ আলোচনা না করেই এমন বিলের অবতারণা করেছেন। নরেন্দ্র মোদি
সরকার নোট বন্দি থেকে আরম্ভ করে সমস্ত বিল কৌশল রাজ্যসভা ও লোকসভায় এড়িয়ে যাচ্ছেন। বর্তমান কৃষি বিলের সর্বনাশা দিকগুলি তিনি তুলে ধরে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী বিধানসভা নির্বা চনে এদের স্বৈরাচারিতার যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষকে তৈরী হওয়ার কথা বলেন।