গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক ইউনিট আধিকারিকদের উদ্যোগে বিদ্যাসাগরের দ্বিশত জন্ম বার্ষিকী উদযাপন হয় শনিবার। তমলুক কোর্ট ক্যাম্পাসে বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে মাল্যদানের পর জেলা বিদ্যালয়
পরিদর্শক এর সভা গৃহে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা হয়। বিদ্যাসাগরের বর্ণময় কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক আমিনুল আহসান, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সঙ্ঘমিত্র মাকুড় ও WBTSTA র জেলা সভাপতি ডঃ অনুপ ভট্টাচার্য। ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক
শ্যামল পট্টনায়েক প্রমুখ। উপস্থিত সবাইকে ধন্য বাদ জানান ইউনিট সম্পাদক বিমান বিহারী জানা