গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর -২এর খাড় পঞ্চায়েতের দক্ষিণ খাড়ে তৃনমূল কংগ্রেসের নব নির্মিত পার্টি অফিস উদ্বোধন হয় শনিবার। ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক জ্যোতির্ময় কর। ছিলেন দলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের বন ওভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, পটাশপুর ২

    পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, খাড় পঞ্চায়েত প্রধান দিপালী মাইতি, উপপ্রধান আশোক মাইতি, প্রাক্তন কর্মাধ‍্যক্ষ তাপস কুমার বেরা ও স্বপন কুমার মাইতি, গৌতম আচার্য্য, পঞ্চায়েত সদস‍্যা অমৃতা কর আচার্য্য, গৌর

      মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে দক্ষিন খাড় গ্রামে কয়েকটি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দান করেন।এদের হাতে দলীয় পতাকা তুলেদেন বিধায়ক জ্যোতির্ময় কর‌। এদিন দক্ষিণ খাড় ও পূর্ব খাড় গ্ৰামের ৫০ পরিবারের হাতে পূজোর প্রাক কালে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *