গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পানিপারুল বাসস্ট্যান্ডে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। শিবিরের উদ্বোধন করেন যুব এন সি পি রাজ্য সভাপতি স্বপন কুমার দাস। প্রথমে রক্ত দান করেন মহিলা নেত্রী মৌসুমী রায়। উদ্বোধক তার বক্তব্যে বলেন-

    গোটা বিশ্ব করোনা আক্রান্ত, তার মধ্যে যুব এনসিপি যে এমন মহৎ কাজের উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। ছিলেনপ্রধান অতিথি এনসিপি রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষিকেশ পয়ড়‍্যা,ন্যাশনাল কৃষাণ সভার রাজ্য সভাপতি সুকুমার রায়, রাজ্য

      সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হাজী ইস্তিয়াক হোসেন তফসিলি জেলা নেতা তপনকুমার শ্যামল, সুজিত ষড়ঙ্গী, আমরেন্দ্রনাথ পাল প্রমূখ । সুকুমারবাবু বলেন- করোনা মহামারী, কৃষি বিলে সমগ্র জাতি বিপদের সম্মুখীন, তারমধ্যে যুব এনসিপি’যে, রক্তদানের মত মহৎ কর্মসূচী গ্রহণ করেছে সেজন্য তিনি আনন্দিত।এই কর্মসূচিতে সামাজিক ভাতৃত্ববোধ, সাংস্কৃতিক সৌন্দর্য’ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায়। ৬ মহিলাসহ ৫৪ জন রক্ত দান করেন। এনসিপি রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রবোধ চন্দ্র সিংহ চলমান দূরাভাষে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। সভাপতিত্ব করেন যুব এনসিটির জেলা সভাপতি সুজিত কুমার সিংহ। স্বাগত ভাষণ দেন যুবনেতা সুশান্ত কুমার দাস। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান নির্মলেন্দু মিশ্র।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *