গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
ভগবানপুর-২ এর বিদ্যাসাগর স্মরণ সমিতি আয়োজিত মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন মহাবিদ্যালয়ের অধ্যাপক অবনী কুমার ত্রিপাঠী।
উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক ও সাহিত্যিক মন্মথনাথ দাস, কবি অজিত জানা, জাতীয় শিক্ষক দুর্গা পদ ভট্টাচার্য, শিক্ষক মথুরা নাথ ত্রিপাঠী, প্রধান শিক্ষক গৌর চাঁদ পাত্র, কবি অশোক কুমার দাস, প্রাবন্ধিক কেশব চন্দ্র প্রধান, শিক্ষক মনোরঞ্জন সাঁতরা, বাসুদেব জানা,ভূদেব চন্দ্র প্রধান প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনে সমিতির সম্পাদক অসীম
গিরিগোস্বামী। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি অধ্যাপক ত্রিপাঠী।