গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।কন্টাই-২ দেশপ্রাণ ব্লকের বেনিচক সমবায় সমিতিতে বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের আমৃত্যু চেয়ারম্যান বিধায়ক সমরেশ দাসের স্মৃতিচারণা হয়। সমিতির সভাগৃহে শনিবার বৈকালিক এই স্মৃতিচারণ সভায় পৌরোহিত্য করেন সমিতির সভাপতি তথা দারিয়াপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীণ সমবায়ী বলাইলাল পয়ড়‍্যা।  তিনি সমবায়ের সাতরাঙ্গা পতাকা তুলে স্মৃতি চারন সভার উদ্ধোধন করেন।

    সমরেশ বাবুর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনে সভা তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে। সমরেশবাবু কিভাবে অপত্যস্নেহে সমিতিকে দেখতেন, তিনি কিভাবে মুগবেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই সমিতিকে বলাগেড়িয়া ব্যাঙ্কের নিয়ন্ত্রনে এনে এর সমৃদ্ধি

      ঘটিয়েছেন, তাঁরই সহযোগিতায় নীচ তলায় চলে আসা সমিতি কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তিন তলা মিনি ব‍্যাঙ্ক পরিষেবা দিতে সমর্থ হয়েছে তা পরিচালন কমিটির সদস্যগণ স্মৃতি চারণায় তুলে ধরেন। গ্রামীণ মানুষের আর্থিক বিকাশে সমবায়’কে দিয়ে সমরেশ বাবুর স্বপ্ন কিভাবে ফুলে-ফলে সমৃদ্ধ করেছে গ্রামীণ অর্থনীতিকে তা আলোচনায় তুলে ধরেন ঝাওয়া সমবায় সমিতির সভাপতি সমবায়ী শিক্ষক রাখহরি মাইতি।

        তিনি কাছ থেকে দেখা বিধায়কের বর্ণময় কর্মজীবনের খুঁটি নাটি তুলে ধরে সমবায় আন্দোলনের এই বিরল ব‍্যক্তিত্বে অনুকরনীয় দিক উপস্থাপন করে সভাকে সমৃদ্ধ করেন। সমিতি গুলি নিয়ে প্রয়াত বিধায়কের চিন্তা ভাবনা, মায়েদের নিয়ে বেশি করে স্ব সহায়ক দলগঠনে অনুপ্রাণিত করা, গ্ৰুপ গুলির আর্থিক মানোন্নয়নে তার চিন্তা চেতনা প্রকাশপায় সমবায়ে তাঁর নিত্য ছায়া সঙ্গী সুযোগ্য পুত্র তথা বলাগাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নবনিযুক্ত ডাইরেক্টর জেলা পরিষদ সদস্য পার্থ সারথি

          দাস। সমিতি আয়োজিত এই স্মৃতি চারণা অনুষ্ঠানটিককে সর্বাঙ্গ সুন্দর করে উপস্থাপন করেন সমিতির দক্ষ ম্যানাজার দেব কুমার গায়েন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এমন সুন্দর স্মৃতিচারণায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমবায় সমিতির সম্পাদক শংকর মাইতি।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *