
দৈনিক আবেশ ভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন সারাদেশ ও রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে “এগরা মহাকুমা বইমেলা” ও “এগরা প্রেসক্লাব”এর যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতি মাথায় রেখে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয় শনিবার। এ দিন সন্ধ্যা ৭টায় গুগল মিটে দুই সংস্থার সদস্য সদস্যা ও সদস্য পরিবার অংশগ্রহণ করে। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে সভা শুরু হয়। বিদ্যাসাগরের বর্ণময় কর্মজীবন নিয়ে স্বরচিত গানে কবি সুরকার হেমন্ত মাইতি, প্যারেডি গানে অলকেশ মাইতি, কবিতায় মিঠু সিং ও বীরকুমার শী,আলোচনায় অংশনেন খাড় ও পানিপারুল হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা ও তরুণ কুমার মাইতি, জাহালদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড: কালিপদ প্রধান, ডা: এন কে প্রধান,আইনজীবী অঙ্কুসোনা ঘাটা, কবি অমর মাইতি প্রমুখ শ্রদ্ধা জানান। কেউ কেউ স্বামীজীর চিন্তাভাবনা তুলে ধরার জন্য দেশব্যাপী তার অনুগামীদের নিয়ে “রামকৃষ্ণ মঠ ও মিশন”যেভাবে ধারাবাহিক চর্চা করেন , বিদ্যাসাগরের বর্ণময় অনুকরণীয় কর্মজীবন আগামী প্রজন্মের কাছে তুলে অনুপ্রাণিত করতে হলে কেবল জন্মদিন মৃত্যুদিনে আলোচনা সীমাবদ্ধ না রেখে বর্ষব্যাপী ধারাবাহিক আলোচনার কর্মসূচি গ্রহণের পক্ষে মত প্রকাশ করেন এবং দেশ ও রাজ্য প্রশাসনের এমনই পরিকাঠমো তৈরীর জন্য দৃষ্টি আকর্ষণ করেন।


