দৈনিক আবেশ ভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন সারাদেশ ও রাজ‍্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে “এগরা মহাকুমা বইমেলা” ও “এগরা প্রেসক্লাব”এর যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতি মাথায় রেখে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয় শনিবার। এ দিন সন্ধ্যা ৭টায় গুগল মিটে দুই সংস্থার সদস্য সদস্যা ও সদস্য পরিবার অংশগ্রহণ করে। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে সভা শুরু হয়। বিদ‍্যাসাগরের বর্ণময় কর্মজীবন নিয়ে স্বরচিত গানে কবি সুরকার হেমন্ত মাইতি, প‍্যারেডি গানে অলকেশ মাইতি, কবিতায় মিঠু সিং ও বীরকুমার শী,আলোচনায় অংশনেন খাড় ও পানিপারুল হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা ও তরুণ কুমার মাইতি, জাহালদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড: কালিপদ প্রধান, ডা: এন কে প্রধান,আইনজীবী অঙ্কুসোনা ঘাটা, কবি অমর মাইতি প্রমুখ শ্রদ্ধা জানান। কেউ কেউ স্বামীজীর  চিন্তাভাবনা তুলে ধরার জন্য দেশব্যাপী তাঁর অনুগামীদের নিয়ে “রামকৃষ্ণ মঠ ও মিশন” যেভাবে ধারাবাহিক চর্চা চালান, তেমন বিদ‍্যাসাগরের বর্ণময় অনুকরনীয় কর্মজীবন আগামী প্রজন্মের কাছে তুলে অনুপ্রাণিত করার সময় এসেছে। তাই কেবল জন্ম দিন মৃত‍্যু দিন উদযাপনে চর্চা সীমাবদ্ধ না রেখে বর্ষব্যাপী ধারাবাহিক আলোচনা কর্মসূচি গ্রহণের পক্ষে মত প্রকাশ করেন এবং দেশীয় রাজ্য প্রশাসন কে এমনি পরিকাঠামো জন্য উদ্যোগী হতে দৃষ্টি

    আকর্ষণ করেন। পৌরোহিত্য করেন প্রেসক্লাবের সভাপতি তথা “মহকুমা বইমেলার” কার্যকরী সভাপতি শিক্ষারত্ন বীরকুমার শী। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বইমেলা সহ সম্পাদক গ্রন্থাগারিক সত্যব্রত সাহু। করোনা আবহে সোশ্যাল মিডিয়াকে ভরকরে এই টানা ২ঘন্টার এই অনুষ্ঠানে অনেক সিস্টেমে ঢুকতে না পারার জন্য দু:খ‍ প্রকাশসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দুই আয়োজক সংস্থার সম্পাদক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *