
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা -২ এর ভবানীচক হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন ড: পুরঞ্জন দাস আজ ৩০ শে সেপ্টম্বর বুধবার অবসর নেন। ৩৪বৎসর শিক্ষক জীবনের দীর্ঘ২৪ বছর প্রধান শিক্ষকতা দক্ষতার সঙ্গে। তাঁর আমলেই ভবানীচক হাইস্কুলের অভূতপূর্ব উন্নতি। গত বছর ২০১৯এ পশ্চিমবঙ্গ সরকার তাঁকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করেন। এবছর মাধ্যমিকে রাজ্যের ৩য় স্থানাধিকারী ও রাজ্যের মেয়েদের মধ্যে প্রথম স্থানাঅধিকারী দেবস্মিতা মহাপাত্র এই স্কুলের কৃতী ছাত্রী। বিদায় কালে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে শ্রদ্ধা জানাতে না পারলেও বিদ্যেৎসাহী ও শিক্ষক মন্ডলী প্রধান শিক্ষককে শ্রদ্ধা জ্ঞাপন করেন । প্রধান শিক্ষক মহাশয়ের বর্ণময় কর্মজীবন তুলে ধরেন নীহার রঞ্জন মাইতি, গৌতম মাইতি, দীনেশ দাস, রজত সাউ,ঋষিকেশ দাশ, অজিত দাস , নারায়ণ জানা, সত্যব্রত মাইতি প্রমুখ। শিক্ষকদের মধ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন কুন্তলা বাগ, অভিক চন্দ, প্রতাপ নন্দী প্রমুখ। প্রধান শিক্ষক সমিতির পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন অরূপ দাস, প্রীতিরঞ্জন মাইতি, মধুসূদন দাস, প্রীতম প্রসাদ সিনহা, তুলসী প্রধান প্রমুখ। প্রধান শিক্ষক মহাশয় বলেন- আদর্শ শিক্ষকের জীবন দর্শনকে পাথেয় করে শিক্ষাদানকে ব্রত করে গিয়েছেন। ভবিষ্যতেও এই চেষ্টা করবেন। তিনি বলেন আদর্শ শিক্ষক, ভারতের ঐতিহ্য পরম্পরা, শাস্ত্র ও নীতি আদর্শকে পাথেয় করে শিক্ষাদান করলে প্রকৃত সমাজ গড়ে উঠবে। প্রসঙ্গত পুরঞ্জন বাবুর সুদীর্ঘ কর্ম জীবনের অভিজ্ঞতা, শিক্ষাসংক্রান্ত


