গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। প্রখ্যাত অস্থি রোগ বিশেষজ্ঞ শ‍ল‍্যচিকিৎসক ডা : দেবাশীষ সামন্ত দীর্ঘ দিন  জীবন মৃত্যুর পাঞ্জাকষে হার মানলেন  মৃত্যুর কাছে।  তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ,বুধবার সকাল ৭-১০ এ সবাইকে ছাড়িয়ে চললেন অজানার দেশে। ২৬শে আগস্ট করোণা পজিটিভ নিয়ে হয় ভর্তি হয়েছিলেন ঐ হাসপাতালে।২০০০ সালে চিকিৎসক হিসেবে যোগদান করেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে। সর্বশেষ ২০১৯শে লোকসভা নির্বাচনের আগে তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন কাঁথি মহকুমা হাসপাতাল থেকে। প্রসঙ্গত তিনি আগে ই এন টি অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ ছিলেন পরে অর্থোপেডিক সার্জেযন হন এবং এই বিষয়ে খ‍্যাতি লাভ করেন। মুগবেড়িয়া, চন্ডীপুর, মংলামাড়ো,এগরা, বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি, কাঁথি সহ বেশ কয়েকটি জায়গায় তিনি চেম্বার করতেন। লোকসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন লড়ে ছিলেন।

    আসল বাড়ি ভগবানপুর-১ এর কাজলাগড় অঞ্চলের বাজাবেড়িয়া গ্রামে, বর্তমান ভগবানপুর-২এর গড়বাড়ি-১এর বাজকুল গ্রামের বাসিন্দা। বাবা কাজলাগড় হাইস্কুলের প্রখ‍্যাত শিক্ষক প্রয়াত বীরেন্দ্রনাথ সামন্ত। মৃত্যুকালে তিনি রেখে গেলেন বৃদ্ধা মা, স্ত্রী ডা: সোমা সামন্ত, একমাত্র পুত্রকে। পারিবারিক সূত্রে বলা হয় করোণা থেকে তিনি সুস্থ হলেও ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের বিফলতায় তাঁর মৃত্যু। রাত পর্যন্ত খবরে তার মরদেহ ওই হাসপাতালে রয়েছে।তাঁর মৃত্যু তে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে অনুপ চক্রবর্তী সহ দলীয় অনুগামীগন শোক ব‍্যক্ত করেন।শোকের ছায়া অনুরাগী শুভানুধ্যায়ী মহলে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *