গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।মারিশদা থানার উদ্যোগে স্বয়ংসিদ্বা স্ব সহায়ক দলের মেয়েদের নিয়ে কাঁথি -৩এর ভাজাচাউলি পঞ্চায়েতের ধানঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠে অল্পবয়সী ছেলেমেয়েদের আইনী সচেতন শিবির অনুষ্ঠিত হয় ৩০শে সেপ্টেম্বর বুধবার। শিবিরের উদ‍্যেশ‍্য যাতে শিবিরে

    অংশগ্রহণ কারী মেয়েরা শিবির থেকে ফিরে পারিপার্শ্বিক মানুষকে সচেতন করতে পারে।এই শিবিরে পৌরোহিত‍্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হাজরা।প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাঁথি-৩ পঃ সমিতির সহ সভাপতি বিকাশ চ্ন্দ্র বেজ, ছিলেন মারিশদা থানার অফিসার ইনচার্জ অমিত দেব,কাঁথি

      মহিলা থানার অফিসার ইনচার্জ অনুষ্কা মাইতি,কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন কুমার পণ্ডা প্রমুখ। এই প্রকল্পের প্রধান লক্ষ্য পুলিশ ও শিশু সুরক্ষা কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে অপরাধমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *