গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় আজ থেকে শুরু হল পথশ্রী প্রকল্প। রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা মেরামতি ও রক্ষনাবেক্ষন করবে রাজ্য সরকার। জাতির জনক মহত্মাগান্ধীর জন্মদিন প্রাক্কালে রাজ্যবাসীকে রাজ্য সরকারের যুগান্তকারী উপহার। সেই নির্দেশমত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ২১টি রাস্তার কাজ এদিন শুরু হয় বলে জানা সভাধিপতি। বেলা ১টায় জলপাইগুড়ি থেকে পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের জেলাগুলিতে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন জায়গায় এই প্রকল্প উদ্বোধন করেন। পূর্ব

মেদিনীপুরের এগরা -১ ও ২ তে দুটি রাস্তার ফিতা কেটে নারকেল ফাটিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা সভাপতি দেবব্রত দাস। পাশাপাশি এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের এই প্রকল্পের কাজ আজ থেকে ১৫ দিন লাগাতার কিভাবে হবে তা জানান। এগরা -১এর পাঁচরোল পঞ্চায়েতের বাগমারি মোড় থেকে তহলিয়া প্রাইমারী স্কুল ভায়া শ্রীপুর বাজার এবং ফিল পুকুর মোড় পর্যন্ত রাস্তার উন্নতিকরণের উদ্বোধন পর্বে উপস্থিত এগরা মহকুমা শাসক অপ্রতীম ঘোষ জানান জেলার ৪টি মহকুমার মধ্যে এই প্রকল্পে সবচেয়ে বেশী প্রায় ১৭৫ টি রাস্তার কাজের সুযোগ পেয়েছি। ছিলেন জেলা বাস্তুকার নরেন্দ্রনাথ মাইতি, বি ডিও বংশীধর ওঝা, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, জেলা পরিষদ সদস্যা ড: ছবি দাস মহাপাত্র ও অঞ্জনা বিশাল,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস,মানসী দে ওচন্দ্রকান্ত মাইতি, সাহাড়া পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস, জেড়থান পঞ্চায়েতের উপপ্রধান বিজন বিহারী সাউ, সাহারা পঞ্চায়েতের উপপ্রধান মিলন দাসসহ পঞ্চায়েত সদস্য সদস্যাগন ।সভাপতিত্ব করেন পাঁচরোল পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ সোম। পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ জানান ব্লকের ৬.৫ কিমি এই রাস্তার জন্য বরাদ্দ প্রায় ৩ কোটি ২৫ লক্ষ। এই প্রকল্পে ব্লকের ৩৬টি রাস্তার মানোন্নয়ন হবে। এগরা-২এর ডোমপুকুর থেকে হরিহাট পর্যন্ত রাস্তার উন্নত উন্নতিকরণের উদ্বোধন হয় মঞ্জুশ্রী পঞ্চায়েতের ডোমপুকুরে।সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, বিডিও রানী ভট্টাচার্য, সহ-
সভাপতি শ্রীপতি প্রধান কর্মাধ্যক্ষ আরতী মুন্ডা ও অনিল বর, জেলা পরিষদ সদস্য গায়ত্রী পাত্র, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী’সহ পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও সদস্যাগণ। সভাপতিত্ব করেন মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি। সভাপতি দীনেশ প্রধান জানান ব্লকের ২.৫ কি:মাএই রাস্তার জন্য বরাদ্দ ১কোটি ৫৩ লক্ষ। আগামী দিনে ব্লকে এই প্রকল্পে ৩০ টি রাস্তার মানোন্নয়ন হবে।