দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কাঁথি-১,দেশপ্রাণ, কাঁথি -৩ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন খালের উপর সংযোগকারী কাঠের সেতু ভগ্নপ্রায়, নড়বড়ে ও পারাপারের অনুপযুক্ত হয়ে পড়েছে। রাজ্য সরকার নির্বিকার ও সেচ দপ্তরেরর কোন হেলদোল নেই। ত্রিস্তর পঞ্চায়েতের কোনো দায়িত্ব অাছে বলে জনসাধারণ ভুলেই গেছে। রাজ্য সরকার সব কাজ সেরেই ফেলে ফেলেছেন বলে ঢাকঢোল পিটাতে ব্যস্ত।গ্রামীণ রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্হা,চিকিৎসা পরিষেবা ও কাঠের সেতু সবই বেহাল। অথচ

    ক্লাবে ক্লাবে অনুদান, দানখয়রাত ও পাইয়ে দেওয়ার রাজনীতির বিরাম নেই। দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর সরদা অঞ্চলের গোটসাউড়ী কাঠের সেতু, উত্তর দুরমুঠ কুমার পাড়া সেতু, বামুনিয়া ও দারিয়াপুর অঞ্চলের সংযোগকারী ঝাওয়া- হরশ্চক সেতু,অামতলিয়া অঞ্চলের বিভিন্ন কাঠের সেতু, অাঁউরাই ও অামতলিয়া অঞ্চলের সংযোগকারী সুনিয়া- উমাপতিবাড় সেতু, কাঁথি-৩ ব্লকের উত্তর কানাইদীঘি কাঠের সেতু ইত্যাদি বছরের পর বছর ঝড়জলে ভিজে ভিজে

      ভগ্নপ্রায়, নড়েচড়ে, জরাজীর্ণ ও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। অামফান দুর্যোগ ও উপর্যুপরি নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টি তে কাঠের সেতু র দফারফা অবস্থা।প্রতিবছর মেরামতীর দাবী উঠে ও প্রতিটি সেতু ৭/৮ লক্ষ টাকা দিয়ে মেরামত হয়।নিম্নমানের কাঠ দিয়ে তৈরি সেতু বছর ঘুরলেই অাবার নড়বড়ে হয়ে পড়ে।সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন কাঁথি সেচ দপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী বাস্তুকার ও জেলা শাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে দেশপ্রাণ, কাঁথি-৩ ও কাঁথি- ১ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমা র বিভিন্ন ভগ্নপ্রায় কাঠের সেতু মেরামতের পাশাপাশি কাঠের সেতু র পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন। তিনি আরও বলেন কেন্দ্র ও রাজ্য সরকার মেরুকরণের রাজনীতির মাধ্যমে ভোট ব্যাঙ্ক পরিপুষ্ট করতে ব্যস্ত।মানুষের রুটিরুজি, নূন্যতম পরিষেবা ও অাইনের শাসন কায়েম করার ভাবনা বিবর্জিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকার পরিচালিত হচ্ছে। 

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *