গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ভগবানপুর-২এর বরোজ অঞ্চল সিনিয়ার সিটিজেন ফোরাম “মুক্তধারা”র উদ্যোগে পাঁউশি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভা গৃহে ১লা অক্টোবর বিশ্বপ্রবীণ নাগরিক দিবস উদযাপন হয় বৃহস্পতিবার। সভায় পৌরোহিত্য করেন মুক্তধারার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অজিত কুমার জানা। ফোরামের যে সমস্ত সদস্য ৭৫ বর্ষ পূরণ করেছেন তাদের মধ্যে বিনয়কৃষ্ণ বাঘ, মৃত্যুঞ্জয় জানা, অজিত কুমার জানা, শিলাদিত্য মাইতি, বিধুভূষণ পাল ও গনেশ চন্দ্র দাসকে
সম্বর্ধনা দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা ও সামাজিক সুরক্ষার পরিকল্পনায় চিহ্নিত এই দিনটি পালনের উদ্দেশ্য নিয়ে ও সবার সুস্থ্য জীবন কামনা করে বক্তব্য রাখেন বরোজ পঞ্চায়েতের উপপ্রধান মিহির ভৌমিক, ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাধারানী খাটুয়া,পাঁউশি বৈকুণ্ঠ স্মৃতি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শ্যামসুন্দর মান্না বিশিষ্ট শিক্ষাবিদ বিমল কৃষ্ণ সামন্ত প্রমুখ। সভা পরিচালনা করেন ফোরামের সম্পাদক সুভাষ চন্দ্র খাটুয়া।