
প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।। গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে ১২ হাজার কিমি রাস্তার পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য গৃহীত প্রকল্প ‘পথশ্রী অভিযান’ নিজেই পথ হারিয়ে ফেলল।পথশ্রী অভিযানে রাস্তা তালিকায় গোঁজামিল প্রকাশ্যে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।রাজ্য সরকারের প্রস্তাবিত রাস্তার তালিকায় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ৩১০,৩৫০ ও ৩৮৯ ক্রমিক নম্বরের রাস্তার বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। পথশ্রী অভিযানের তালিকায় ৩১০ ক্রমিক নম্বরে রাস্তার নাম রয়েছে অমৃতবেড়িয়ার কাছে রাস্তা নির্মাণ। অমৃতবেড়িয়া মৌজায় অনেক রাস্তা সবগুলোর দফারফা অবস্থা। অাসলে কোন রাস্তা মেরামতি হবে প্রশাসন খুঁজতেই নাকাল।৩৫০ ক্রমিক নম্বরে থাকা রাস্তার নাম রয়েছে কিসমৎ নাইকুড়ি এলাকার রাস্তা কোন রাস্তা তার মাথামুণ্ডু কিছুই নেই।৩৮৯ নম্বর ক্রমিক নম্বরে থাকা নাকসাল মৌজার রাস্তার মৌজার কোন অসিত্বই নেই।এই ভাবে গোটা রাজ্যের পাশাপাশি সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় রাস্তার নামের তালিকার সাথে বাস্তবের যোগ খুবই কম।রাস্তার তালিকা যেন দুধে জল মেশানো নয় জলে দুধ মেশানো র কথা মনে


