গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                           কাঁথি-৩এর সরপাই মডেল ইনস্টিটিউশানে  জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম এবং লালবাহাদুর শাস্ত্রীর ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপন হয়। মনীষির প্রতিকৃতিতে মাল্য দান করেন বিদ্যালয়ের পৃষ্ঠপোষক তথা কাঁথি -৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ। জন্ম জয়ন্তী উদযাপন এবং বিদ‍্যালয়ের শ্রীবৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় প্রধান শিক্ষক

    গৌতম জানা ও সহকারী প্রধান শিক্ষক সত্যজিৎ কর অংশগ্রহণ করেন।সভায় বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের প্রাক্তন সভাপতি,সম্পাদক ও পরিচালন কমিটির সদস্য সুজিত মন্ডল, বানীকুমার দাস, নির্মল জানা,প্রাক্তন ছাত্র সত্যব্রত দাস ও রাজকুমার দাস, অপূর্ব নায়ক, শিবশংকর খিলা প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *