গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কাঁথি-৩এর দুরমুট পঞ্চায়েতের দুরমুট গ্রামে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূলের প্রস্তুতি সভা হয় শুক্রবার। কাঁথি -৩ ব্লক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামল দাসের নেতৃত্বে এই সভা হয়। সভায় পৌরোহিত্য করেন প্রবীন সংগঠক সুধাকৃষ্ণ দাস, প্রধান অতিথি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, পঞ্চায়েত সমিতির সদস্য তৃষিতা রানা, বুথ সভাপতি উত্তম মাইতি, যুবনেতা গৌরীশংকর মিশ্র, অর্পণ রানা ,দিলীপ ভূঁইয়া,
তারাশঙ্কর পন্ডা, অভিক নায়েক ,শেখ ইমরান, অনুপ মাইতি ,ছাত্রনেতা আবেদ আলী খান , নিমাই দাস প্রমুখ। সভায় শ্যামল দাসের নেতৃত্বে সিপিএম নেতা মদন গিরি১০০ সিপিএম কর্মী সমেত তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করেনেন কাঁথি 3 ব্লকের তৃণমূল নেতা বিকাশ বাবু। সভায় উপস্থিতি ছিল নজর কাড়া।
সভা শুরুতে সমস্ত কর্মীকে মাস্ক বিতরণ করা হয়। শ্যামল বাবু বলেন আগামী ১০ অক্টোবর কৃষক বিলের বিরুদ্ধে মিটিং হবে মারিশদায়, সে যাতে রেকর্ড সংখ্যক উপস্থিতি হয় তা দেখতে হবে।