প্রকাশ কর : আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’র স্বপ্নের প্রকল্প,পথশ্রী অভিযান যা গতকাল জলপাইগুড়ি’তে উদ্বোধন করেছেন। ১২হাজার কিমি রাস্তা সংষ্কার উপলক্ষে এই প্রকল্প কাঁথি-৩ এর কানাইদিঘী পঞ্চায়েতের উত্তর কানাইদিঘী সংসদে মানুষের দীর্ঘ দিনের দাবী পূরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ শক্রবার পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস কাজের উদ্বোধনে গিয়ে বাধা পান।সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য চন্দ্র শেখর মন্ডল, কানাইদিঘী পঞ্চায়েতের উপপ্রধান অনুপ পন্ডা ও পঞ্চায়েত সমিতির সহ-সচিব নিত্যপ্রিয় মাইতি প্রমুখ অনুষ্ঠান স্হলের কাছে পৌঁছালে কতিপয় দুষ্কৃতী পঞ্চায়েত

    সমিতির সভাপতি কে অশালীন ভাষায় আক্রমণ করেন ও অনুপ পন্ডা কে অতর্কিতে হামলা চালায় ।সভাপতি জেলা শাসক পার্থ ঘোষ ও মহকুমা পুলিশ অফিসার অভিষেক চক্রবর্তীর নজরে আনলে মারিশদা থানার ও সি অমিত দেব ঘটনা স্থলে উপস্থিত হন ।দীর্ঘ সময় অতিবাহিত হলে সভাপতি অনুষ্ঠান বাতিল করে আগামী ১০ই অক্টোবর পুনরায় উদ্বোধনী অনুষ্ঠানের কথা জানান ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *