গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিনে এগরা-১এর ছত্রি পঞ্চায়েতের বিবেকানন্দ এস কে ইউএসএ অবসরপ্রাপ্ত তিন কর্মচারীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয় শুক্রবার। সভায় পৌরোহিত্য করেন বিদ্যাসাগর ব্যাঙ্কের সদ্য অবসরপ্রাপ্ত ম্যানেজার তথা ছত্রি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং এগরা থানা কোপারেটিভ মার্কেটিং সোসাইটি প্রাক্তন সভাপতি সুকুমার

রায়। সভায় উপস্থিত ছিলেন অমিত রঞ্জন রায়, আশীষ দাস মহাপাত্র ,নন্দন রায়, অসীম কুমার করণ, উত্তম দাস মহাপাত্র, দু:শাসন ভূঞ্যা, সুনীল কুমার পয়ড়্যা, সব্যসাচী দাস মহাপাত্র, সুকুমার দুয়ারী, সুশান্ত করণ, গৌরমোহন জানা প্রমুখ সমিতির প্রাক্তন সম্পাদক ও সভাপতিগণ। সমিতির বোর্ড না থাকায় প্রশাসক শ্রী সুশান্ত কুমার দাস’সহ উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত তিন কর্মচারী ম্যানাজার দেবাশীষ দাস মহাপাত্র, ক্যাশিয়ার মৃত্যুঞ্জয় মান্না এবং পিয়ন সুধীর চন্দ্র করন। প্রত্যেককে সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া, উত্তরীয়, মানপত্র এবং স্মারক হিসেবে গামলা প্রদান করা হয়। প্রত্যেকে বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিষ্ঠানের জন্য আত্মত্যাগের প্রশংসা করেন এবং আগামী দিনে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। অবসরপ্রাপ্ত কর্মচারীরা ও সমিতির এই বিদায় সম্বর্ধনার উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ

জানান। সভাপতি শ্রী রায় সমিতির অতীত ও বর্তমান ইতিহাস তুলে রাখেন এবং ভবিষ্যতে সমিতির আরও উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য প্রাক্তন কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেও সমিতির স্বার্থে তারা সকলে সহমত পোষণ করেছেন। তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।