গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।                                                   উত্তর প্রদেশে দলিত নারীকে গণধর্ষণ ও খুন  এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি পুলিশি নির্যাতনের প্রতিবাদে আড়গোয়াল অঞ্চল

    তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা হয় শনিবার। কয়েক হাজার মানুষের মিছিল অঞ্চল দলীয় কার্যালয় থেকে সিঁয়ারী বাজার পর্যন্ত প্রায় ২কিমি পথ যায়। সেখানে পথসভায়

      বক্তব্য রাখেন দলের অঞ্চল সভাপতি তথা ব্লক ইউনিট-২ সভাপতি  পঞ্চায়েতের উপ প্রধান অপরেশ সাঁতরা‌।সঙ্গে অঞ্চল কমিটির নেতৃত্ব  মালেক  আলি, নিশিকান্ত বাগ,কার্তিক গঞ্জন, গোবিন্দ নন্দগোস্বামী, সৌমেন সামন্ত, ত্রিলোকেশ দাস প্রমুখ। এদিনে যুবকদের উপস্থিতি ছিল নজরকাড়া।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *