দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
খেজুরী-১এ তৃণমূল কংগ্রেসের ডাকে উত্তরপ্রদেশে দলিত কন্যাকে গণধর্ষণ ও পুড়িয়ে মারা ও রাজনৈতিক নেতৃত্বদের প্রতি পুলিশি নিগ্রহের প্রতিবাদে এক বড় মিছিল পরিক্রমা করে কামারদা বাজার থেকে বাঁশগোড়া বাজার পর্যন্ত্য।এরপর বাঁশগড়া বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় সরকারের নানান জনবিরোধী কাজের প্রতিবাদে বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক,কামারদা পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বনাথ মালিক,

      কলাগাছিয়া অঞ্চলের নেতৃত্ব শঙ্কর দুলাল পাত্র,বীরবন্দর অঞ্চল সভাপতি নৌসেদ আলী,ব্লক মাইনরিটি সেলের সম্পাদক তথা খাদ্য কর্মাধক্ষ্য জালাউদ্দিন খান,অমিতাভ দাস,অজিত মালিক প্রমুখ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *