গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ভগবানপুর-১এর বিভীষণপুর, শিমুলিয়া, ভগবানপুর, কোটবাড় এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের কৃষি বিল ও উত্তরপ্রদেশের দলিত তরুণীকে ধর্ষণ করে খুন ও প্রমাণ লোপাটে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা হয় রবিবার। ভগবানপুর পঞ্চায়েতের বিক্ষোভ মিছিল ব‍্যাঙ্কের সামনে দিয়ে বাজার ঘুরে কোটলাউড়ি মোড় হয়ে থানার সামনে পার্টি অফিসে শেষ হয়। নেতৃত্বে ছিলেন ভগবানপুর পঞ্চায়েত প্রধান শেখ রেজাক, দলের অঞ্চল সম্পাদক সূর্য দিন্ডা, দলের ব্লক সভাপতি মদনমোহন পাত্র, শিক্ষক নেতৃত্ব বিকাশ ভূইয়া প্রমুখ ।

    বিভীষণপুরে মিছিলে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি, পঞ্চায়েত প্রধান অরূপ সুন্দর পন্ডা, প্রাক্তন উপ প্রধান অসিত মন্ডল প্রমুখ । কোটবাড় পঞ্চায়েতে নেতৃত্বদেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ উত্তম বাঁকুড়া, সুযশ চিনি, দীপক শাসমল প্রমুখ ।শিমুলিয়া পঞ্চায়েতে নেতৃত্বদেন কৃষি কর্মাধ্যক্ষ অজিত পন্ডা, বিষ্ণু দে উপপ্রধান দীপ্তেন্দু মাইতি প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *