গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা -১এর সাহাড়া পঞ্চায়েতের উদ্যোগে ও ব্যাবস্থাপনায় শ্রীপুর কেশবেশ্বর হাই স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ সোমবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করে শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস।সঙ্গে জেলা পরিষদ সদস্য তথা পূর্ব
মেদিনীপুর জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের সভাপতি উত্তম বারিক, জেলা পরিষদ সদস্যা অঞ্জনা বিশাল, বিডিও বংশীধর ওঝা, সাহাড়া পঞ্চায়েতের উপপ্রধান মিলন দে, পঞ্চায়েত সদস্য সদস্যাগণ। এগরা ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেন।শিবিরে ৫ মহিলাসহ ৭০জন রক্ত দান করেন। করোনা আবহে ব্লাড ব্যাংক
গুলির রক্তহীনতা কাটাতে এবং মানুষের প্রয়োজনীয় রক্ত যোগাদ দিতে পঞ্চায়েতেরএমন উদ্যোগ বলে জানান আয়োজক সংস্থার পক্ষে পঞ্চায়েত প্রধান শান্তি লতা দাস। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে
শিবির সু-সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েতের পক্ষে কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস।