
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির দুই বারের নির্বাচিত সিপিঅাইএম সদস্য দেবাশীষ (বাপী) মাইতি ৬৮ হৃদরোগে আক্রান্ত হয়ে দারুয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সোমবার। প্রয়াত নেতার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দুরমুঠ গ্রামের বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ( স্বপন) দাস,সত্যজিৎ(মিঠুন) গুড়িয়া,বিশ্বেশ্বর পণ্ডা,সেক জব্বার উদ্দিন, দীপ্তি ( মিনু) দাস প্রমুখ নেতৃবৃন্দ। জাতীয় কংগ্রেস নেতা প্রলয় দাস সহ অন্যান্য নেতৃত্ব শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।সিপিঅাইএম নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, অমলকুমার ভূঞ্যা,গোপাল মাইতি প্রমুখ নেতৃবৃন্দ প্রয়াত নেতার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি পরিবারবর্গকে সমবেদনা জানান। সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য নেতা হিমাংশু দাস, সঞ্জিত দাস,হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি তাপস মিশ্র প্রমুখ শোক জ্ঞাপন করেন। মামুদ হোসেন বলেন সৎ ,সাহসী, পরোপকারী, স্পটবাদী এই বাম সংগঠক


