গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।প্রাচীন শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরি, মায়ের শরীর থেকে খোয়া গেল সোনা ও রুপোর গয়না৷ রবিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি পটাশপুর ২ এর পঁচেট পঞ্চায়েতের কল্যাণপুর মন্দিরে।জানা গেছে,রবিবার সন্ধ্যায় দৈনন্দিন পুজো সেরে পুরোহিত মন্দিরের দরজায় বাইরে থেকে ছিটকিনি দিয়ে চলে যান।এরপর সোমবার সকালে মন্দিরে পূজো ক‍রতে এসে ব্রাহ্মণ দেখতে পান,মূর্তির গায়ের সমস্ত সোনা ও রুপার অলংকার খোয়া গিয়েছে,তাছাড়া প্রনামী বাক্সে থাকা টাকাও চুরি হয়েছে।সব মিলিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার সোনা রুপোর গয়না ও কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা সবাই জড়ো হন মন্দিরে৷

প্রাচীন এই শীতলা শিব মন্দির ৫বছর আগে এই মন্দিরকে সংস্কার করা হয়েছে। সন্ধ্যায় দৈনন্দিন পুজো হয়।সেই মত গতকাল মন্দিরের ব্রাহ্মণ ও সেবাকর্মী পুজো শেষ করে বাড়ি চলে যান।এরপর সকালে মন্দিরে এসে দেখেন দরজার তালা ভেঙে চোরের দল মায়ের সোনা ও রুপার অলংকার চুরি করেছে, প্রনামী বাক্স মন্দিরের অদূরে ফেলে পালিয়েছে।তবে মায়ের গলার রুপোর ও সোনার হার,এছাড়াও মায়ের রুপোর বেল পাতা সহ একাধিক গয়না সব মিলিয়ে মোট দুই লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে।

    পঁচেট গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান প্রণব দাস বলেন,কল‍্যাণপুরের শীতলা মন্দিরে চুরির ঘটনাটি সকালে গ্ৰামবাসীদের নজরে আসা মাত্রই গ্ৰামবাসীরা ঘটনাটি গ্ৰামকমিটিকে জানালে গ্ৰামকমিটি ঘটনাটি আমাদের জানান।তবে গ্ৰাম কমিটিকে ঘটনাটি পুলিশকে জানাতে বলা হয়েছে।তাছাড়া মন্দির থেকে ঠাকুরের সোনা ও রুপোর গহনা সহ প্রায় ২লক্ষ টাকা জিনিস চুরি হয়েছে।পুলিশ সূত্রে খবর, মন্দিরের চুরির ঘটনা নিয়ে থানায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে লিখিত অভিযোগ দায়ের হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *