প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক:মেদিনীপুর পূর্ব পশ্চিম।
আমফানে ক্ষতিগ্রস্ত ৫লক্ষ পরিবারে ২০ হাজার করে ক্ষতিপূরণের লক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০০০কোটি টাকা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের কোষাগারে। আর সেই টাকা নামমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারে গেছে, বড় অংশ তৃণমূলের ছোট, মাঝারি, বড় লোকাল নেতা পরিবারের সদস্যের অ্যাকাউন্টে ঢুকেছে। অসহায় মানুষ বিডিও, অঞ্চল অফিসে বারে বারে গেছে, আর বঞ্চনার
সঙ্গে চোখরাঙানি, মারধর সহ কদর্য অমানবিক ব্যবহার পেয়েছে।তাই বঞ্চিত ও লাঙ্ছিত জনগণ আজ বিজেপির নেতৃত্বে পুনরায় প্রতিটি বিডিও অফিসের দরজায়।জনগণের টাকা যেসব তৃণমূলের নেতারা অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, তাদের থেকে টাকা ফেরত, প্রয়োজনীয়
আইনী ব্যবস্থা গ্ৰহনে কী কী পদক্ষেপ নিচ্ছেন বিডিও সাহেব, তার জবাব সহ ১৭ দফা দাবিতে আজকের ডেপুটেশন কর্মসূচী নেয়বিজেপি। ভগবানপুর-১ও ২,খেজুরী-১ দেশপ্রাণ, কাঁথি /১ রামনগর-১ পটাশপুর-১,এগরা-১ও২তে স্থানীয় মন্ডল সভাপতি ও সমর্থকগন। এগরা -১ও২এ উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনূপ চক্রবর্তী।