দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণী কক্ষ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর এগরা-২এর দুলাল পুরে। রবিবার সকালে বিষয়টি নজরে আসার পর খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উওেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুদ্ধ অভিভাবক ও দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাএ ছাএীরা এগরা কাঁথি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।ঘটনার পর তৃনমূল ও বিজেপি দলের মধ্যে একে অন‍্যকে দোষারোপ করছে।

    আন্দোলনকারীদের বক্তব্য প্রাথমিক বিদ‍্যালয়ের পাশেই বিজেপি দলীয় অফিস। প্রয়ই বিভিন্ন কর্মসূচীতে বহু মানুষ ভীড় থাকে,এর জেরে মাঝে মধ্যেই বিদ্যালয়ে পঠন পাঠন ব‍্যাঘাত হয়। এলাকার বাসিন্দারা বহু বার বিজেপিকে তার অফিস সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে অনুরোধ করেও লাভ হয়নি। এখন পাঁচিল দিয়ে পুরো এলাকা ঘেরার উদ্যোগ নেওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।আন্দোলনকারীদের আরও দাবী ওই পার্টি অফিস সরাতে হবে। যারা স্কুলের নির্মিয়মান শ্রেণী কক্ষ ভেঙেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী আসে, পুলিশ সব পক্ষের সাথে আলোচনা করে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

      বিজেপির কাঁথি সংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন- বিজেপি নেংরা রাজনীতি করে না,এটা তৃনমূলের কাজ। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল,প্রশাসনকে জানিয়েছি ওনারা যা করার করবেন।যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃনমূল,তাদের দাবি বিজেপি আশ্রিত দৃস্কৃতিরা এমন কাণ্ড ঘটিয়েছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য প্রকাশ পাবে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *