দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।“রক্তদান মহৎ দান “এই স্লোগানকে মাথায় রেখে পটাশপুর দু’নম্বর ব্লকে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। করোণা পরিস্থিতিতে মানবসমাজকে সুস্থ‍্য রাখতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সংস্থা। পটাশপুর থানা কো-অপারেটিভ রাইসমিল এই সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে মানুষের পাশে দাঁড়াতে প্রতাপদীঘি রাইস মিল সভাকক্ষে সরকারি বিধি নিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করে। স্বর্গীয় বরেন্দ্রনাথ পাত্রের স্মৃতিতে ৭৫ এবং স্বর্গীয় প্রসন্ন কুমার ত্রিপাঠী’র স্মৃতিতে এ দিন ৭৫ জন রক্ত দান করেন। রক্তদাতা দের মধ্যে ৪৫ জন মহিলা ছিলেন। রক্তদাতাদের আগ্ৰহকে মর্যাদা দিতে এগরা ব্লাড ব্যাঙ্ক ও ডেবরা ব্লাড ব্যাঙ্ক শিবির পরিচালনা করেন। এ দিন রক্তদাতাদের হাতে সবুজায়নের লক্ষ্যে চারাগাছ তুলে দিয়ে শিবিরের উদ্বোধন

    করেন বিধায়ক জ্যোতির্ময় কর। সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার বনভূমি কর্মাধ‍্যক্ষ মৃণাল কান্তি দাস, পটাশপুর-২পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর গোলোকেশনন্দ গোস্বামী, পরিচালন কমিটির পক্ষে ঘনশ্যাম মহান্তি, সত্যেন্দ্রনাথ পন্ডা, ফণী শীল, দীপু সাউ প্রমুখ । করোনা পরিস্থিতিতে শিবির সুসম্পন্ন করতেএগিয়ে আসায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার ম‍্যানাজার বরুণ নন্দ গোস্বামী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *