গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি-৩ এর দুরমুঠ পঞ্চায়েতের জামুয়া শঙ্করপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। কাঁথি ব্ল্যাডব্যাঙ্ক রক্তদান শিবির পরিচালনা করেন, শিবিরে ৬০জন রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন ডাঃ রামমোহন পারিয়া, সভায় পৌরোহিত‍্য করেন সমিতির

    সভাপতি বিদুৎ বিকাশ মাইতি। উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস ও সহ সভাপতি বিকাশ বেজ, দুই জেলা পরিষদ সদস্য উত্তম বারিক ও চন্দ্রশেখর মন্ডল, মারিশদা থানার ওসি অমিত দেব, কাঁথি-৩

      পঞ্চায়েত সমিতির সদস্য পরিমল কুমার গিরি, স্থানীয় পঞ্চায়েত সদস্যা স্বয়ংপ্রভা ভঞ্জ ও সৌমিত্র দাস, সমাজসেবী গৌরীশঙ্কর মিশ্র ও মাণিক দোলাই, পরিতোষ শীট, গৌতম মিশ্র, অপু ভঞ্জ প্রমুখ। করোণা পরিস্থিতির মধ্যে শিবির সুসম্পন্ন করতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির সম্পাদক সুজন পয়ড়‍্যা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *