গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথির লব্ধ প্রতিষ্ঠিত দন্ত চিকিৎসক ডাঃ অমরেন্দ্র নাথ সর(৭৮) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কোলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শেষে পজিটিভ রিপোর্ট আসে। আজ সোমবার সকাল ৬-৩০এশেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি কাঁথি’তে ব্রাহ্মবালিকা বিদ‍্যালয়ের পেছনে নিজের বাসভবনে সুনামের সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। কাঁথি পিপলস ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্মকর্তা ছিলেন। বামপন্থী, গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটের পক্ষে অাজীবন সংগ্রাম করে গেছেন। কাঁথি জেলা গঠন, কাঁথিতে মেডিক্যাল , অাইন,মহিলা ও ইন্জিনিয়ারিং কলেজ সহ দেশপ্রাণ বিশ্ববিদ্যালয় এবং সার্বিক উন্নয়নের অান্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।কাঁথি পিপলস ফোরামের পক্ষ থেকে সভাপতি ক্ষিতীন্দ্র মোহন সাহু সহঃ সভাপতি মামুদ হোসেন, গঙ্গারাম মিশ্র,সম্পাদক অনিল মিশ্র,সহঃ সম্পাদক অতুল্য সুন্দর উকিল, রীনা দাস, সুব্রত রঞ্জন দাস, রাজদুলাল নন্দ,অধ্যাপক সজল কুমার সামন্ত প্রমুখ শোকজ্ঞাপন করেন ও পরিবারবর্গ কে সমবেদনা জানান। সিপিঅাইএম কাঁথি এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি প্রমুখ নেতৃবৃন্দ প্রয়াত নেতার মৃত্যু তে শোকজ্ঞাপন করেন। কাঁথি পিপলস ফোরামের নেতা মামুদ হোসেন বলেন প্রয়াত ডাঃ অমরেন্দ্র নাথ সর কেবলমাত্র একজন প্রতিথযশা দন্তচিকিৎসক ছিলেন তাই নয়,তিনি সমাজসচেতন, উদারচেতা,পরোপকারী ও কাঁথি র উন্নয়ন গত প্রাণ ছিলেন। কাঁথি একজন প্রগতিশীল, গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নেতৃত্ব’কে হারাল। ডা:সরের জন্ম এগরা-১এর জুমকী পঞ্চায়েতের বিলচাউলদা গ্ৰামে। মানুষকে আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষে তিনি কাঁথি আসেন। কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি থাকা কালে তিনি কাঁথি ও এগরা মহকুমার বহু মানুষের মধ্যে সেবাকর্ম পৌঁছে দিয়েছেন। তাঁর প্রয়াণের খবরে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১জুড়ে লায়ন্স পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্ত্রী অনেক আগেই প্রয়াত হয়েছেন। মৃত্যু কালে তিনি রেখে গেলেন দুই পুত্র- পুত্রবধু, নাতি নাতনি, সহ অসংখ্য গুনমুগ্ধ। উল্লেখ্য তার বড় ছেলে অনিমেষ সর পেশায়

    চিকিৎসক ।তাঁর মৃত্যুর খবরে বহু শুভানুধ্যায়ী ও গুনমুগ্ধ কাঁথি উপ – সংশোধনাগারের পেছনের বাস ভবনে ছুটে যান ও শোক জ্ঞাপন করেন। তাঁর ভাতুষ্পূত্র জুমকী পঞ্চায়েতের উপ প্রধান উদয়শংকর সর জানান করোনা পজিটিভ থাকায় কোলকাতায় সরকারি ভাবে তার শেষকৃত্ব সম্পন্ন হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *