
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-২ এর সর্বোদয় পঞ্চায়েতে ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের (ভি আর পি) কাজের সুবিধার্থে অফিস ঘর দিয়ে তার আনুষ্ঠানিক উদ্ধোধনের আয়োজন করে সোমবার। কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন সভার প্রধান অতিথিএগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। তিনি জানান- দীর্ঘদিনের দাবি মেনেই সর্বোদয় পঞ্চায়েত গ্রামীণ সম্পদ কর্মীদের স্থায়ী অফিস ঘরের বন্দোবস্ত করায় এই আয়োজন, এর জন্য পঞ্চায়েত কে ধন্যবাদ জানান। তবে ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীদের (ভি আর পি) সম্পাদক প্রদীপ কুমার দাস বলেন- “গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যেই পঞ্চায়েত আমাদের অফিস ঘর দিয়েছে এতে আমাদের বিভিন্ন কাজের সুবিধে হবে।” অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সর্বোদয় পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি। ছিলেন উপ-


