দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের সম্মিলিত অাহ্বানে অাগামী ২৬ শে নভেম্বর ৭ দফা দাবীসমূহের ভিত্তিতে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে সিঅাইটিইউ র কাঁথি রিজিওনাল কমিটির অফিসে নেতৃবৃন্দের একটি বৈঠক অায়োজিত হয়। দাবীসমূহের মধ্যে অন্যতম হল অায়কর অাওতার বাহিরে সমস্ত পরিবারকে মাসে অন্তত ৭৫০০ টাকা করে অাগামী ৬ মাস প্রদান, সবাইকে মাসে ১০ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান, এমজিনারেগা-র পরিধি বাড়িয়ে গ্রামে ও শহরে বছরে অন্ততঃ ২০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান, কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী কালাকানুন ও শ্রমিক বিরোধী লেবার কোড বাতিল, রেল,কয়লা,প্রতিরক্ষা, ব্যাঙ্ক- বীমা সহ লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ও অার্থিক প্রতিষ্ঠানের বেসরকারি করনের অপপ্রয়াস রোধ ইত্যাদি।সভায় উপস্থিত ছিলেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, সুতনু মাইতি, জয়দেব পণ্ডা, মানিক জানা প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী জানান সমস্ত ট্রেড ইউনিয়ন সমূহ, ১২ ই জুলাই কমিটি, ব্যাঙ্কও বীমা কর্মচারী ফেডারেশন,পেনসনার্স সমিতি, কর্মচারীদের ফেডারেশন সমূহের নেতৃত্ব কে নিয়ে প্রস্তুতি সভা খুব শীর্ঘই অাহুত হবে।সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিশেষ করে কৃষক,শ্রমিক ও বেকারদের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের

    ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের বিপর্যস্ত অবস্থা। মেরুকরণের রাজনীতির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্র ও রাজ্য মেতে উঠেছে। মানুষের স্বার্থে অাগামী ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার অাবেদন জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *