প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।রাজ‍্যের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের অধীন কাঁথি-১ এর ঘাটুয়া পানীয়জল সরবরাহ প্রকল্প কয়েক মাস অচল। মহিষাগোট পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ পরিশ্রুত পানীয়জলের জন্য ঘাটুয়া জল সরবরাহ প্রকল্পে নির্ভরশীল। পানীয়জল সরবরাহের অভাবে মা-বোনেদের ৩/৪ কিমি দূর থেকে পানীয়জল সরবরাহ করতে হয়,এতে পঞ্চায়েত বা প্রশাসনের কোন হেলদোল নেই। সিপিঅাইএম নেতা প্রাক্তন সহকারী সভাধিপতি রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র কে ই-মেইল বার্তায় অবিলম্বে ঘাটুয়া পানীয়জল সরবরাহ প্রকল্প চালু করার দাবী জানিয়েছেন। তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকার মেরুকরণ ও চমকের রাজনীতি নিয়ে ব্যস্ত।রাজ্যের শাসক দল ক্ষমতা কুক্ষিগত করার লড়াইয়ে গোষ্ঠী দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। মানুষের নূন্যতম পানীয়জল

    সরবরাহের বিষয়ে সম্পূর্ণ উদাসীন। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, রাস্তাঘাট ইত্যাদি সব পরিষেবা ধুঁকছে। মামুষের স্বার্থরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকার দায় ঝেড়েই ফেলেছে বলে অভিমত প্রকাশ করেন। তিনি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *