প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।কাঁথি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল ও স্টাফ কোয়ার্টার,সাইকেল স্ট্যান্ড সহ বিভিন্ন ব্লক রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ। অামফান দুর্যোগের পরে অ্যাসবেস্টাস ও টিনের ছাউনি ব্যাপক ক্ষতিগ্রস্থ।মূল প্রশাসনিক ভবন ও যন্ত্রপাতি রাখার কিছু ঘরের মেরামতী ও রং করার কাজ শুরু হয়েছে। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য ব্লকের ভগ্নদশা । বিশেষ করে প্রিন্সিপাল ও স্টাফ কোয়ার্টার সহ সন্নিহিত বিভিন্ন ব্লক অবহেলায় ঝোপঝাড় ও সাপখোপের নিরাপদ অাশ্রয় হয়ে উঠেছে। শত শত একর জায়গা ঘিরে কাঁথি পলিটেকনিক কলেজের পরিকাঠামো স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং কলেজ ও মেডিক্যাল কলেজ স্হাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পরিকাঠামো ধ্বংসের কিনারায়। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরী দপ্তরের কোন হেলদোল নেই। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের কারিগরী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কে ই-মেইল বার্তা পাঠিয়ে কাঁথি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসের সমস্ত ব্লক মেরামতী সহ প্রিন্সিপাল ও স্টাফ কোয়ার্টার সারাইয়ের দাবী জানিয়েছেন।তিনি বলেন কাঁথি পলিটেকনিক কলেজের বিশাল ক্যাম্পাসের উন্নীতকরণের মাধ্যমে ডিগ্রি ইন্জিনিয়ারিং কলেজ ও মেডিক্যাল কলেজ স্হাপনের করার দাবীও জানান। কাঁথি জেলা গঠন,দেশপ্রাণ বিশ্ববিদ্যালয়,মহিলা কলেজ, অাইন কলেজ, নার্সিং কলেজ স্হাপন থেকে শুরু করে

    কর্মসংস্থানের প্রশ্নে কাঁথি ও এগরা মহকুমা অবহেলিত। কাঁথি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থেকে-ও উন্নয়নের প্রশ্নে বঞ্চনার তালিকা খুবই লম্বা।কাঁথি ও এগরা মহকুমা র প্রতি বঞ্চনার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *