দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।রামনগর থানা সার্বজনীন শ‍্যামাপূজা কমিটির উদ্যোগে দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্ৰী ও বস্ত্র বিতরণ হয় সোমবার। বস্ত্রদান পর্বের উদ্বোধন করেন বিধায়ক অখিল গিরি, ছিলেন প্রধান অতিথি রামনগর -১পঞ্চায়েত

    সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, জেলা পরিষদ সদস্য অশোক বিশাল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র, রামনগর থানার ওসি সুদীপ্ত চক্রবর্তী, সি আই কাঁথি সুজয় মুখার্জি, উৎসব কমিটির সভাপতি সুমন কল্যাণ মাইতি, সম্পাদক দেবাশীষ রাউৎ,সহ-সম্পাদক চঞ্চল ঘোষ, কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ সার প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা রামনগর থানা সার্বজনীন পূজা কমিটির সভাপতি নিতাই সার। অনুষ্ঠানে মোট ২৫০কে কম্বল, চাদর, শাড়ি

      বিতরণ হয়। রামনগর বিধানসভা এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানান হয়। তালগাছাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ১০০ ছাত্র ছাত্রীকে শিক্ষাসামগ্রী বিতরণ হয়। এই বিতরণ পর্বের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য উত্তম বারিক। প্রত্যেকদিন মাক্স ও স্যানিটাইজার বিতরণ হয়। ১৫ তারিখ সকালে এলাকার ৫০০কে মায়ের নির্মাল‍্য খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা সুরঞ্জনা মাইতি ও রিজিয়া বি বি, ছিলেন কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ সার, ড:গুরুপদ পন্ডা, কোষাধ্যক্ষ বিভাষ মন্ডল, তালগাছাড়ী-১ পঞ্চায়েত সদস্যা পূর্বা দত্ত, রামনগর রেডক্রস সোসাইটি সম্পাদক দ্বিজেন্দ্রনাথ গিরি প্রমুখ। প্রতিমা নিরঞ্জনে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেষে উপস্থিত এলাকার সকল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান পূজা কমিটির সম্পাদক দীপক সার।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *