গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের “বালিঘাই কিশোর কলি”, ক্লাবের ৩৭ তম বর্ষের জগদ্ধাত্রী পূজা মন্ডপের উদ্বোধন হয় শনিবার। সান্ধ্যকালীন উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে দীপজ্বেলে মন্ডপের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য তথা জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের সভাপতি উত্তম বারিক, সঙ্গে এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, মঞ্জুশ্রী পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মাইতি ও উপ-প্রধান প্রকাশ রায় চৌধুরী ,দেশবন্ধু পঞ্চায়েতের উপ-প্রধান আলোক মহাপাত্র, সমবায়ী নির্মল পাত্র, প্রমুখ। স্বাগত ভাষণদেন পুজা কমিটি সভাপতি সৌমেন মহাপাত্র। সঞ্চালনায় ক্লাব সভাপতি সন্দীপ পাত্র জানান-মেলা ঘিরে কয়েক দিনের নানা সেবা মূলক কর্মসূচি’তে রবিবার ২৫০ দুস্থকে শীতবস্ত্র বিতরণ ও বুধবার রক্তদান শিবিরের আয়োজন রয়েছে। করোণা আবহে পূজার উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক সুধাকান্ত বারিক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *