
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে করোনায় আক্রান্ত বিধায়ক জ্যোতির্ময় করে’র দ্রুত সুস্থতা কামনা করে পূজার্চনা দেয় শনিবার। খড়াই ভবানী মন্দিরে দলের ব্লকের বিভিন্ন সংগঠনের সদস্যরা পূজার্চনা মাধ্যমে বিধায়কের সুস্থতা, দীর্ঘজীবন ও দ্রুত তাদের মধ্যে ফিরে উন্নয়নের শরিক হওয়ার প্রার্থনা জানায়। ছিলেন দলের ব্লক সভাপতি মৃনাল কান্তি দাস, সহ-সভাপতি মানস রায়, যুব সভাপতি সুরজিৎ মাইতি , মলয় রায়, শিক্ষা সেলের রাজীব পন্ডা,সমবায় সেশের সভাপতি দুর্গাপদ পাহাড়ী, শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান গৌতম জানা,খাড় পঞ্চায়েতের উপপ্রধান অশোক মাইতি, সত্যেশ্বর নন্দী প্রমুখ। মানস বাবু জানান পটাশপুর কেন্দ্র থেকে নির্বাচিত -২ বারের বিধায়ককে দ্রুত করোনা জয়ী হয়ে ফিরে এলাকার উন্নয়নে আমাদের মাঝে আসুন এই প্রর্থনা জানাই মায়ের কাছে, এবং মানুষের প্রয়োজনে ২০২১ এ আমরা বিধায়ক হিসেবে আবারও পাব এই প্রার্থনা জানাই। প্রসঙ্গত বিধায়ক জ্যোতির্ময় কর ১৫ ই নভেম্বর থেকে করোণা আক্রান্ত ও চিকিৎসাধীন , বর্তমান শারীরিক অবস্থা ভালো।
