গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা -১এর রাসন নেহেরু বিদ্যাপীঠে ন্যাশনেলিষ্ট কংগ্রেস পার্টি (এন সি পি)র ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। নজর কাড়া উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষিকেশ
পয়ড়্যা। ভার্চুয়াল মুডে চলমান দূরাভাষে সভার উদ্বোধন করেন দলের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কিষান সভার রাজ্য সভাপতি সুকুমার রায়,রাজ্য যুব সভাপতি স্বপন দাস, সংখ্যালঘু
সেলের রাজ্য সভাপতি হাজী ইস্তি্য়াক হোসেন, রাজ্য কমিটির সদস্য ডা:তারাপদ রথ,জেলা কমিটির সম্পাদক বরুণ কুমার গিরি, জেলা যুব সভাপতি সুজিত কুমার সিংহ, জেলা সহ-সভাপতি সুশান্ত কুমার দাস, ইউনিয়নের জেলা সভাপতি অজয় দুয়ারী প্রমূখ। সভায়
পৌরোহিত্য করেন অজিত কুমার নন্দী। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রতিবাদে দলকে নির্বাচনের পূর্বে সংগঠিত ও শক্তিশালী করতে এই গুরুত্বপূর্ণ সম্মেলন। সম্মেলন থেকে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বাইরে মানুষের পাশে থেকে উন্নয়নের শরিক হনএমন দলের প্রার্থীকে আগামী দিনে রাজ্যের উন্নয়নের দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। শেষে উপস্থিত সম্মেলন সফল করার জন্য ধন্যবাদ জানান রাজ্য কৃষাণ সভার সভাপতি সুকুমার রায়। সভার আগে দলীয় সমর্থন মিছিল যোগে এলাকা পরিক্রমা করে সম্মেলন মঞ্চে হাজির হয়। সম্মেলন থেকে 26 শে নভেম্বর ভারত বনধ সফল করার আহ্বান জানানো হয় ।