
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রামনগর-১ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ইন্ডিয়ান রেডক্রশ সোসাইটি রামনগর শাখার পরিচালনায় পঞ্চায়েত সমিতির “স্বয়ংসিদ্ধা” সভাকক্ষে বিনামূল্যে চক্ষুছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় আজ রবিবার। শিবিরের উদ্বোধন করেন এলাকা জনপ্রিয় বিধায়ক অখিল গিরি ।অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রামনগর -১এর বিডিও তথা রামনগর রেডক্রশ সোসাইটির চেয়ারম্যান বিষ্ণুপদ রায়, ছিলেন প্রধান অতিথি পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য অশোক বিশাল, রেডক্রশ সোসাইটি আজীবন সদস্য অধ্যাপক প্রদীপ জানা, অসিত খাটুয়া প্রমুখ। চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতনের ডাক্তারবাবুগণ ২৫৯ জনের চক্ষু পরীক্ষা শেষে ছানি অপারেশন যোগ্য ৭৫ জন মনোনীত করেন। শিবির পরিচালনায়


