
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার জুখিয়া বাজারে বিজেপি নেত্রী ভারতী ঘোষের র্যালির সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা।ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগের তীরএকে অপরের দিকে।জানা যায় রবিবার ভগবানপুর -২এর ভূপতিনগরে তৃণমূল সংন্ত্রাসের প্রতিবাদে বাইক র্যালী ছিলো ভারতী ঘোষের। অভিযোগ বাইক মিছিল মাধাখালী যাওয়ার পথে এক্তারপুর বাসস্ট্যান্ডে তৃণমূল অফিসে ভাঙচুরের চেষ্টা চালায়।ভাঙ্গচুরের ছবি তুলতে গিয়ে বিজেপি কর্মীদ্বারা আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। সোস্যাল মিডিয়ার সাংবাদিক রাজকুমার ভূঁইসহ কয়েক জন গুরুত্বর আহত হয়। রাজকুমার কে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মারধর, মোবাইল ছিনতাই , হেলমেট ভাঙ্গার ঘটনা ঘটে । ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে গিয়ে পরিস্থিতি সামল দেয়।এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য শাসক তৃণমূল’কে অভিযুক্ত করে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন তাঁদের র্যালি আঁটকাতে রাস্তায় অতর্কিতে হামলা চালায় তৃনমূল।জুখিয়া বাজারের পর দফায় দফায় বিজেপি আক্রান্ত হয়। বিজেপির বাইক র্যালি লক্ষ্য করে ইট ছোঁড়া ও কর্মীদের মারধর করা হয়। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়,এমনকি ভারতী ঘোষ এর গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে দেওয়া হয়।এমনিতেই র্যালি ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল চরমে। এ দিকে ভারতী ঘোষ বলেন- ভগবানপুরে রাজ্যের শাসক তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে তাঁদের কর্মী খুন হচ্ছে। সন্ত্রাস দিয়ে বিজেপিকে রোখা যাবেনা, দলীয় কর্মীরা যাতে র্যালিতে না আসে গ্রামে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরী করা হয়েছে,বাড়ি বাড়ি গিয়ে হুমকী দেওয়া হয়েছে।তৃনমূলের রক্তচক্ষু উপেক্ষা করে কর্মীরা আসায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে,ইঁট বৃষ্টি হয়,লাঠি-বাঁশ নিয়ে হামলা চালিয়েছে।তিনি সাধারন মানুষকে আরো সজাগ এবং প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।আসন্ন বিধানসভা নির্বাচনে তৃনমুলের


