প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব পশ্চিম।দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের সম্মিলিত অাহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও রাজ্য সরকারের অপশাসন, দুর্নীতি ও দলবাজি রোধে ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বামফ্রন্ট সহ ১৬ টি সহযোগী দল,কংগ্রেস, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সহ বিভিন্ন

গণসংগঠন সমূহের সম্মিলিত অাহ্বানে অাজ তমলুক শহরে কয়েক হাজার মানুষের মহামিছিল শহরপরিক্রমা শেষে জেলাশাসক’কে জনস্বার্থ সংশ্লিষ্ট দাবীদাওয়া’র ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান হয় আজ সোমবার। নেতৃত্ব’ সিপিঅাইএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি,হিমাংশু দাস,নির্মল জানা, জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মানস কর মহাপাত্র,সিপিঅাই’র জেলা সম্পাদক অশোক দিন্ডা,অারএসপি জেলা সম্পাদক অমৃত মাইতি,ওয়েলফেয়ার পার্টির সারোয়ার হোসেন, নজরুল অালি খাঁন, এন সিপি’র হৃষীকেশ পয়ড়্যা ও সুকুমার রায়,ফরওয়ার্ড ব্লকের অশ্বিনী সিনহা, অাওয়াজ সংগঠনের জেলা সম্পাদক মামুদ হোসেন প্রমুখ। জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিঅাইএম নেতা পরিতোষ পট্টনায়ক, বিধায়ক ইব্রাহিম অালি, নজরুল অালি খাঁন, , সুব্রত পণ্ডা, সত্যরঞ্জন দাস,অাশীষ প্রামাণিক, ভরত মাইতি প্রমুখ। পরে বামফ্রন্ট,কংগ্রেস ও সহযোগী দলসমূহের জেলা নেতৃত্ব জেলাশাসক’কে বিভিন্ন দাবীসমূহের ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। বামফ্রন্টের জেলা অাহ্বায়ক শ্রী সিহি কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধী কালাকানুন বাতিল সহ শ্রমিক বিরোধী কোড’রদ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য রোধ সহ বেকার’দের কর্মসংস্থান সহ বিভিন্ন দাবীদাওয়া র ভিত্তিতে অাগামী ২৬ শে নভেম্বর ধর্মঘট সফল করতে সর্বস্তরের জনগণকে

অাহ্বান জানান। নেতৃত্বগণ বক্তব্যে ধর্মনিরপেক্ষতা ও গনতন্ত্র রক্ষা, এনপিঅার- সিএএ নিয়ে বিজেপির হুঙ্কারের বিরুদ্ধে,দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও গনতন্ত্রের বুনিয়াদ কে রক্ষা করতে সবাইকে জোটবদ্ধ হওয়ার অাহ্বান জানান।