গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-১ এর জুমকী পঞ্চায়েতের খেজুরতলায় স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন হয় সোমবার।ফিতা কেটে মঙ্গলদীপ জ্বেলে প্রথম বর্ষের এই পূজার্চনার মন্ডপের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য তথা জেলা টেলিটাওয়ার ওয়ার্কার এ্যাসোশিয়েশানের সভাপতি উত্তম বারিক। সঙ্গে জুমকী পঞ্চায়েত প্রধান শিবানী পন্ডিত, উপ-প্রধান উদয় শংকর সর, কন্টাই

    কোঅপারেটিভ ব্যাঙ্কের ডেলিগেট সুশান্ত মাইতি, পঞ্চায়েতের জনস্বাস্থ্য সঞ্চালক ক্ষিতীন্দ্রনাথ দাস, চোর পালিয়া এস কে ইউএসএর সভাপতি রবীন্দ্রনাথ মান্না প্রমুখ। সভায় পৌরহিত্য করেন আয়োজক সংস্থার সভাপতি বর্ণমালা মাইতি। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় চোরপালিয়া বাসন্তী বিদ্যাপীঠের সহ শিক্ষক দেবব্রত চক্রবর্তী। দুদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আগামীকাল

      ৭০০ মানুষের মধ্যে মায়ের নির্মাল্য বিতরণের মধ্য দিয়ে। করোনা আবহের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম বর্ষের এই পূজা আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার সম্পাদিকা মালতি ধাড়া।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *