দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি দেশপ্রাণ ব্লকের কাজলা জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২২শে নভেম্বর রবিবার। ৩ আজীবন সদস্য সহ ৬৬০ সদস্য সদস্যার মধ্যে প্রায় দুই শতাধিক সাধারণ সদস্য সদস্যা কোভিড-১৯ এর নিয়ম নীতি অনুসরণ করে উপস্থিত হন এবং
সভায় অংশগ্রহণ করেন। সমিতির সভাপতি পশুপতি নন্দীর পৌরোহিত্যে সভা শুরু হয় এবং বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদিত হয়। সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ২০১৯-২০২০ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সমিতির অডিট রিপোর্ট পাঠ করেন অ্যাকাউন্ট্যান্ট বন্দন কুমার দাস। সাধারণ সভা এবছের জন্য এ.কে. পণ্ডা এ্যান্ড কোং কে অডিটর হিসেবে নিয়োগ করেন। শেষে উপস্থিত সাধারণ সদস্যের একটি আমলকী, অর্জুন ও হরিতকি গাছের চারা তুলে দেওয়া হয়। সাধারণ সভায় সমিতির পরিচালক মণ্ডলীর সহ সভাপতি আকবর আলী খান, রূপা দাস, প্রণয় কুমার পাল, অশোক খুঁটিয়া, গৌর সুন্দর দাস, অতনু পন্ডা, তপন সাহু, আশীষ মাইতি, বিজন মাইতি,
প্রণব কুমার জানা, শেফালী পণ্ডা, খগেন্দ্র নাথ দাস, অর্চনা পন্ডা, এবং সরদা ৪নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাব বেগম উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতি তথা সভার সভাপতি পশুপতি নন্দী।