দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।ধীরে ধীরে বাড়ছে শীত আর তার প্রকোপ থেকে রক্ষাকরতে পিছিয়ে পড়া পরিবার গুলির পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র তুলে দিলেন পটাশপুর-২এর শিক্ষক দম্পতি রতন কুমার সাহু ও আলোরাণী সাউ।এই দম্পতি প্রায় ৫০০ পরিবারের পাশে দাঁড়ালেন শীতবস্ত্র কম্বল,শাল,

    চাদর নিয়ে। পটাশপুর-১ ব্লকের নৈপুর পঞ্চায়েতের লক্ষীবাজার, সাঁয়া বেলদা, পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের ছয়ঘরি জগদ্ধাত্রী পূজো প‍্যান্ডেলে, বাল্যগোবিন্দপুর, মংরাজ, ইটাবেড়িয়া, আড়গোয়াল প্রভৃতি গ্রামের অনুষ্ঠান মঞ্চে। পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রাম, পুষা কলস বাড়, মশাগ্রামে, ঝাড়গ্রাম জেলার বিনপুর-২এর করালি, অরালি ময়ূর ঝরনা গ্ৰামে, পুরুলিয়া জেলার লীদাম, কান্ডবুনি প্রভৃতি জায়গায় অনুষ্ঠান করে দুস্থদের হাতে তুলেদেন ।প্রবল শীতে যাতে পরিবারগুলি ভালোভাবে থাকতে পারেন তার জন্য শিক্ষক রতন কুমার সাহু তাদের পাশে এসে দাঁড়ালেন। রতন বাবু আরও বলেন -মানুষের প্রতি দায়বদ্ধতার থেকে আমাদের উপার্যনের একটা অংশ প্রকৃত বিপন্নদেল হাতে তূলে দিতে এই উদ্যোগ। আমরা মনে করি ‘মানুষ মানুষের জন্য ‘, ‘প্রত‍্যেকে আমরা পরের তরে,’। আমি চেষ্টা করব আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে। পরবর্তী কর্মসূচী দুস্থ পরিবারগুলির কচিকাঁচা শিশুদের উলের সোয়েটার ব্যবস্থা করা। আগেই দুস্ত ছাত্র-ছাত্রীদের বই খাতা পেন এবং আমফানের ক্ষতিগ্রস্ত বাড়িতে ত্রিপল, করোনা

      আবহে পরিস্থিতির শিকার ৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্ৰী, মাক্স ও স‍্যানিটাইজার বিতরণ হয়েছে। এই শিক্ষক দম্পতি মংরাজ প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক এবং তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের সহ শিক্ষিকা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *