দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর মধ্যখাড় শীতলা মন্দির পার্শ্বস্থ মাঠে “রক টাইম ক্লাব”এর পতাকা উত্তোলন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য তথা জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের সভাপতি উত্তম

    বারিক । সঙ্গে খাড় পঞ্চায়েতের জনপ্রিয় উপ প্রধান অশোক মাইতি। পশাপাশি দুই দিনের ডে নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুনামেন্টের এ উদ্বোধন হয় ।১৬টি টিমের খেলাতে চ‍্যাম্পিয়ান।হয় “জেড়থান ইলেভেন স্টার ক্লাব” আর রানার্স হয় “খাড় ইলেভেনস্টার ক্লাব”। মঙ্গলবার খেলা

      শেষে পুরষ্কার বিতরণ পর্বে খাড় পঞ্চায়েতের উপ প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু মান্না,আয়োজক দের অন্যতম মিলন পন্ডা, সুকান্ত আচার্য, জগন্নাথ ভূঁই, সুকুমার ভূঁই প্রমুখ। করোনা আবহের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের উদ্বোধন পর্ব ও খেলা

        ঘিরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার অন্যতম আয়োজক সাংবাদিক রাজকুমার ভূঁই।

           

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *