দৈনিক আবেশ ভূমি :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২এর বিবেকানন্দ পঞ্চায়েতের উত্তর শিলামপুর অল স্টার ক্লাবের পরিচালনায় দীপাবলি উৎসব উপলক্ষে হাডুডু টুর্নামেন্টের শুভ সূচনা হয়১৮ নভেম্বর। ৮দলের এই খেলায় চ্যাম্পিয়ন হয় হলদিয়া জামশেদ একাদশ এবং রানার্স ভবানীচক তাজমহল

    জুনিয়ার ক্লাব। খেলার উদ্বোধন করেন গৌরাঙ্গ শীট। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন সমাজসেবী সুপ্রকাশ গিরি,এগরা ও এস জি হাসপাতালে প্রখ্যাত শল্যচিকিৎসক ডা: বাদলঅশ্রু ঘাটা, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না, দেশবন্ধু পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র, সমাজসেবী সন্দীপ পাত্র, রঞ্জিত দাস প্রমুখ। চাম্পিয়ান দলের হাতে ৫০০০ হাজার ওট্রফি এবং রানার দলকে ৩০০০ হাজার টাকাসহ ট্রফি তুলে দেয়া হয়। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা সভাপতি সুকোমল

      সাউ। করোণা আবহের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সন্তর্পনে এই খেলা উপভোগ করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থা সম্পাদক মনোরঞ্জন পাত্র।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *