প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর চিস্তিপুর-১ পঞ্চায়েতের মংলামাড়ো স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা হয়। হাজার হাজার চিত্তজয়ী খেলার উদ্বোধন করেন সভার সভাপতি তথা এগরা ও এস জি বেসরকারি হাসপাতালের

    কর্ণধার প্রখ্যাত শল্য চিকিৎসক বাদল অশ্রু ঘাটা। সঙ্গে সমাজসেবী পীযূষ পন্ডা, ক্লাব সভাপতি অচিন্ত ঘোড়াই, সাতমাইল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ আব্দুল রহিম, মংলামাড়ো মঙ্গলা একাডেমির প্রাক্তন সহ-শিক্ষক দিশপতি ভট্টাচার্য্য প্রমুখ। চ্যাম্পিয়ন খড়্গপূর প্রেমবাজার দলের হাতে ২৭হাজার

      টাকা সহ ট্রফি এবং রানার্স উড়উড়ি স্পোর্টিং ক্লাবকে ২৩ হাজার টাকাসহ ট্রফি তুলে দেন

        সভার সভাপতি ও পুরস্কার গুলির দাতা ডা: বাদল অশ্রু ঘাটা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সম্পাদক অসিত বেরা।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *