প্রকাশ কর :  মুকুন্দপুর :মেদিনীপুর পূর্ব পশ্চিম ।দেশপ্রাণ ব্লক তৃণমূলের ডাকে মুকুন্দপুর ভূপেন্দ্র প্রাইমারী বিদ্যালয়ের মাঠে নেতৃত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি ও বুথকর্মীদের নিয়ে বিজেপির মেরুকরণ ও জনবিরোধী নীতির বিরুদ্ধে সাংগঠনিক সভা অায়োজিত হয় শনিবার। সভায় সভাপতিত্ব করেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি ও জেলা নেতৃত্ব তরুণ কুমার জানা। বক্তব্য রাখেন জেলা কোর

    কমিটির সদস্য মামুদ হোসেন, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক,ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা পুলিন বিহারি নায়ক, দেবাংশু মাইতি,ইন্দুভূষণ গিরি,বলাই লাল পয়ড়্যা,তপন সামন্ত,বঙ্কিম সাহু। তরুণ বাবু বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত য়ক্ষমতা ভোগ করে কাঁথির অধিকারীরা বিশ্বাসঘাতকতা পথ বেছে নিয়েছেন। মমতার ক্ষমতার শেষ সুখটান দিয়ে সমগ্র পরিবার ক্ষমতা পরিপূর্ণ করে বিশ্বাসভঙ্গের মাধ্যমে বিজেপির হাত ধরে বিভেদ,হিংসা,ঘৃণা ও অনুন্নয়ন,কৃষি ও কৃষক বিরোধী এবং জনবিরোধী নীতির পথ ধরে বাংলার মানুষের সর্বনাশ করার পথ বেছে নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে দেশপ্রাণ ব্লকের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান মামুদ বাবু। তিনি বলেন – নতুন করে দেশপ্রাণ ব্লককে অশান্ত করার কোন অপচেষ্টা মেনে নেওয়া হবে । সভার শেষে বিশাল মিছিল মুকুন্দপুর বাজার থেকে বাইজাপুর পর্যন্ত পরিক্রমা করে। পরে অগস্তিবাড়ীতে পথসভা অায়োজিত হয়। অাগামীকাল সন্ধ্যা ৬ টায় মুকুন্দপুর বাজারে কয়েক হাজার মানুষ নিয়ে বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অায়োজনের কথা জানান দলের জেলা নেতা তরুণ জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *