
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর -২এর টিকরাপাড়া’র চাটার্জী ভবনে প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় – ২ জানুয়ারী শনিবার। উপস্থিত ছিলেন প্রতাপদীঘি সাহিত্যের আড্ডার সম্পাদক বিনোদবিহারী জানা, সূর্যেন্দু বিকাশ পাত্র, নবকুমার মিশ্র, গোলোকেশ নন্দগোস্বামী, অসীমেশ নন্দ গোস্বামী প্রমুখ। প্রতিকৃতিতে মাল্যদানের পর সম্পাদক একটি শ্রদ্ধার্ঘ্য পত্র স্ত্রী তারা রাণী’র তুলে দেন। সকলের

স্মৃতিচারণায় তাঁর বর্ণময় কর্মজীবনে নিপাট ভদ্রলোকের আচরণ,সহজ সরল জীবনযাপন, সাংগঠনিক শক্তি, জনপ্রিয়তা, সাংস্কৃতিক দক্ষতা, সময় নিষ্ঠার প্রসঙ্গ আলোচিত হয়।সভায় পৌরোহিত্য করেন শিক্ষক ও সংগঠক পার্থ চক্রবর্তী।
